গান:থাকতে পারঘাটাতে | Thakte Parghatate
কথা ও সুর: সংগ্রহ
থাকতে পারঘাটাতে তুমি পারের নাইয়া
দীন বন্ধু রে
আমার দিন কি এমনি যাবে বইয়া?
আমি দীন ভিখারী পারের কড়ি
ফেলাইছি হারাইয়া দীন বন্ধু রে
আমার দিন কি এমনি যাবে বইয়া?
ও বন্ধু রে…
কত জনায় নিলা রে তুমি
উজানাতে বাইয়া
আমি ভাটির বেলায় পারঘাটাতে
কান্দি গো দাঁড়াইয়া।
ও বন্ধু রে…
পার হইতে পারঘাটাতে
ঘাটে দেখি যাইয়া
যত প্রেমিক জনে হইতাছে পার
প্রেমের সারি গাইয়া।
ও বন্ধু রে…
প্রেম নদী তরঙ্গ ভারী
কেমনে যাই গো বাইয়া
সেদিন খেপা বলে রইলাম আমি
তোমার আশায় চাইয়া।
#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫

